নূপুরের যাপনে
এখন শুধু নূপুরের শব্দ পাই,
যেখানে-সেখানে, এখানে...
ঘুমের ভিতরে অথবা জেগে থাকার ঘোরে,
হাঁটতে হাঁটতে কোলাহলে আর
একান্ত অবসরের নীরব গভীরে—
এখন কেবল বিভোর হয়ে থাকি
তোমার উজাড় শব্দের অনুরণনে।
শব্দে শব্দে আকুল হয়ে যাই,
ব্যাকুল প্রেমের স্বপ্ন ডানা মেলে,
উড়ে যাব তুমি-নামের ঝড়ে।
আমায় কেবল আগলে রেখো তুমি
তোমার স্নিগ্ধ নূপুরের যাপনে...
নূপুরের যাপনে
In the Anklets' Rhythms of Life


