ছাইরঙা শোক

Ri Hossain's Poetry Ri Hossain's Poetry
দুচোখ ভিজে প্লাবন নামে
ভীষণ ব্যাকুলতায়,
তোমার নামে জমানো মেঘ
বৃষ্টি ঝরে যায়...

আকাশ জুড়ে ছাইরঙা শোক
গুমরে মরে একা,
বিদ্যুৎ-শিখা খোঁজে কেবলই
একটু তোমার দেখা...

ভাসছে হৃদয় মেঘের ভেলায়
উধাও যে কোনো দেশে,
কেমন আছো সেই নগরে
অন্য কারো রেশে?

একলা মেঘের দীর্ঘশ্বাসে
আঁধার হয় যে বেলা,
সবটুকু মেঘ ঝরিয়ে তবুও—
হয় না শেষ এ খেলা...
©
রি হোসাইন