Ri Hossain's Poetry

ছাইরঙা শোক

দুচোখ ভিজে প্লাবন নামেভীষণ ব্যাকুলতায়,তোমার নামে জমানো মেঘবৃষ্টি ঝরে যায়…আকাশ জুড়ে ছাইরঙা শোকগুমরে মরে একা,বিদ্যুৎ-শিখা খোঁজে কেবলইএকটু তোমার দেখা…ভাসছে হৃদয় মেঘের ভেলায়উধাও যে কোনো দেশে,কেমন আছো সেই নগরেঅন্য কারো রেশে?একলা মেঘের দীর্ঘশ্বাসেআঁধার হয় যে বেলা,সবটুকু মেঘ ঝরিয়ে তবুও—হয় না শেষ এ খেলা…©রি হোসাইন

Read Full News
Ri Hossain's Poetry

প্রেমের কিস্তি

তোমার থেকে ঋণ করবো উজাড় প্রেমের,শোধ দেবো কিস্তি কিস্তি সেই শর্তে।কিস্তি নিতে প্রতিদিনই আসবে তুমি আমার ঘরে…প্রতিদিনই দেখা হবে, ছলচাতুরী কথা হবে,কিছু চুম্বন ফিরিয়ে দেবো ফুল খোপাতে,দুই-একটা দিন পালাবো তোমায় উতলা করে।অশ্রুজলে সুদ বাড়াবে, করবো হিসাব চিবুক ছুঁয়ে,বুকের ঋণে জড়িয়ে যাবো অষ্টেপৃষ্ঠে।স্বপ্ন দেনায় ডুবেই যাবো তোমার প্রেমে…বোশেখ মাসে বৃষ্টি এনে দায় মেটাবো।রাজি আছি কিস্তি কিস্তি…

Read Full News
Ri Hossain's Poetry

বাড়ি

শৈশব থেকেই ভ্রাম্যমাণ জীবন যাপন করি,এর মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্ন আমাকে শুনতে হতো—তা হলো, “কোথায় তোমার বাড়ি?”আমার উত্তর ছিল একেক সময় একেকটা;কখনো বিক্রমপুর, সান্তাহার,কখনো শ্রীমঙ্গল অথবা রংপুর।শৈশব থেকেই ভ্রাম্যমাণ জীবন যাপন করি;ঠিকানা হারানো এই দীর্ঘ পথ চলায়—স্টেশন বদলায়, বদলায় আত্মীয়তার রঙ,বদলে যায় পরিচিত মানুষের মুখ,মানচিত্রের দাগগুলো ঝাপসা হয়ে আসে।শুধু বদলায় না চিরচেনা আঁচলের ছায়া,যেখানে…

Read Full News
Ri Hossain's Poetry

আর সব রূপকথার পর

আর সব রূপকথার পরআমি চাই বদলে যাক পৃথিবীর ভাষা। কাক ডাকুক সুসংবাদের শব্দেবেড়ালের কণ্ঠে থাকুক শুভকামনাকুকুরের ডাকগুলো সুমধুর গান হয়ে যাকএকলা শালিক আবার দল বাঁধুক…পিচের রাস্তাগুলো হয়ে যাকপাহাড়ি জলাধারা, ঝর্না হয়ে ঝরুকমানুষগুলো মাছ হয়ে যাকঅথবা, মৌমাছি হয়ে উড়ুকচড়ুইদের ভাষা হোক সার্বজনীনটিয়াপাখির ঝাঁক দেখা যাকসকাল, দুপুর, সন্ধ্যায়… উড়োজাহাজগুলো শঙ্খচিল হয়েঘর বাঁধুক সুমাত্রা দ্বীপেবন্ধুত্ব হোক পাথরের সাথে…

Read Full News
Εύα Πετροπούλου

প্রথম দিনের মতোই

প্রথম দিনের মতোইমূল কবিতাঃ ইভা লিয়ানু পেট্রোপুলুআমার হৃদয় তোমার হৃদয়ফিসফিসিয়ে কথা কয়যেন অনেক দিনের পরিচয়আজ রাতে তোমার হৃদয়আমার আত্মায় মিশে যায়কি ভালোবাসা! সম্পুর্ণতাযত্নে, আর শ্রদ্ধায়আজ রাতে তোমার হৃদয়উজাড় প্রেমে রহস্যময় নি:শ্বাসে বিশ্বাস জন্মায়…তোমার হৃদয়শিশুর মতো স্পর্শ করে আমার হৃদয় তোমার হৃদয়পরিপূর্ণ জ্ঞান আর দূরদর্শীতায়…তুমি একটা হীরাআর খুঁজে পেতে তোমায় আমাকে চড়তে হলোদুরন্ত আগ্নেয়গিরির চুড়ায় ©®ইভা…

Read Full News