অভিযান

Ri Hossain's Poetry Ri Hossain's Poetry
তোমার ভেতরে ঢুকি
ভেতরের সব এলোমেলো করে
তোমাকেই শুধু খুঁজি।

গভীর ভেতরে নেমে;
লণ্ডভণ্ড ঝড়ের অভিযানে
খুঁড়ছি কেবল তোমারই শূন্যতা।

তুমিই দেয়াল, তুমিই অনন্ত পথ
রক্তিম এই গোলকধাঁধায় দাঁড়িয়ে—
দুহাত ভাঙছে জ্যামিতিক স্থিরতা।

©রি হোসাইন