উত্তর

Ri Hossain's Poetry Ri Hossain's Poetry
উত্তর

আমি আমার লাশের কাছে প্রশ্ন করলাম
কিভাবে প্রতিশোধ নিবে?
বললাম,
আমার আত্মা মিছিলে মশাল হবে,
বিপ্লবী পাটকেল আর
লাল সবুজের পতাকা বাঁধা লাঠি!

প্রতিশোধ নিবে আমার চোখ,
এক দৃষ্টিতে চেয়ে থাকবে হত্যাকারীর চোখে,
ভয়ংকর শীতল...
আমার রক্ত
ভাসিয়ে দেবে স্বৈরাচারের পায়ের তলার মাটি...

© রি হোসাইন


২৪ জুলাই ২০২৪ এ লেখা - তখন কবিতা লেখার সময় ছিলো খুবই কম। রাজপথে আর আসুস্থ অবস্থায় বিছানাতেই বেশী থাকতে হয়েছে।