আবহমান
আবহমান♥তোমার তো জানাই আছে—একদিন সাম্যবাদও পুরোনো হয়ে যাবে,গোলাপের রং বদলাবে, হয়ে যাবে বেগুনি,বৈষম্য বিক্রি হবে সমতার মোড়কে।তুমি তো জানোই—একদিন চিরন্তনও শেষ হয়ে যাবে,ধ্বসে পড়বে নীতি-পাহাড়;অথচ, তুমি জানোই না—আমরা একটা অতীতে বসবাস করছি।একদিন তুমি খুঁজে পাবে প্রেম, অথচতুমি তো জানোই যে, তুমি জানো না—তোমার জন্য আমার এই প্রেম,সময়ের মতো; আবহমানএবং তার কোনো মহাকাশ নেই।তুমি জানো না—এ…


