আমাদের দেখা হয়নি
আমাদের দেখা হয়নি এখনো,একসাথে যুদ্ধে যাবার কথা ছিল;অথচ, তুমি একাই যুদ্ধে গেলে আমারই প্রতিপক্ষ হয়ে।তবুও আমাদের দেখা হয়নি এখনো,কেননা আমি যুদ্ধে যাইনি।একটি কালো বিড়াল আমার পথ আগলে রেখেছিল,টিয়াপাখির আন্দোলনের মুখে পড়েআমি প্রত্যাহার করে নিয়েছি আমার অস্ত্র।আমাকে দলে ভিড়িয়ে নিয়েছে শিশুকাঠের গাছেরা—রোদেও যাদের ছায়া পড়ে ঝিরিঝিরি বৃষ্টির মতো।সেখানে বাতাসের শব্দে কোনো হাহাকার নেই,আছে কেবল রোদ, বাতাস…

