আমি একটা হেরে যাওয়া মহাকাল
যেখানে উৎসবের শব্দ সবচেয়ে বেশি,সেখানেই আমি এক নিভৃত নিরুদ্দেশ;উপেক্ষার ভিড়ে নিজেকে জ্বালিয়ে জ্বলি—থাকা না-থাকার এই তো খেলা শেষ।সবখানে থেকেও, আমি থাকিনা কোথাও,পূর্ণতার মাঝেও এ এক অদ্ভুত আকাল;বেঁচে থাকি রোজ, বারবার মরে গিয়েওআমি একটা হেরে যাওয়া মহাকাল।©রি হোসাইন


