নির্লজ্জ আগন্তুক
কে হে তুমি আগন্তুক?একলা মিছিলের একাকী ছায়া,রক্তে কি জানি দ্রোহের মায়া—পকেটে নিষিদ্ধ ইশতেহার।বুকের পাটায় অকপট প্রেম,ভাঙতে চাও মানচিত্রের কারাগার;চোখের কোটরে শোষিত কারখানা,জানো না?এখানে জোছনারাও কিস্তির দেনা।নৈঃশব্দ্যের নীলামে চড়ে আসে রাত,তোমার হৃদপিণ্ড—যেন এক নিথর ধর্মঘট।নারীটি তোমার কর্পোরেট বিছানায়,কাঁপিয়ে দিচ্ছে স্টকের ভালুক-ষাঁড়;কথা ছিল ঘাসফুল জড়ানো খোপায়—ইতিহাস হাতড়ে ফেরা স্বপ্ন-অভিসার।তাকিয়ে দেখো বিজ্ঞাপনের লাল ঠোঁট,তোমার চুম্বন চুরি হয়ে গেছে…

