মাতাল ওড়াউড়ি
তুমি তুখোড় উড়াও ঘুড়ি,একটা স্বপ্নমাখা ঘুড়ি;তোমার ঘুড়ির আমি একটা—এক মাতাল ওড়াউড়ি।আকাশজুড়ে তোমার হাতেরনিপুণ টানের খেলা,আমি কেবল ছন্দ খুঁজিসারা বিকালবেলা।নেশার মতো আকাশজুড়েচক্রাকার ওই ঘোর,আমি তো এক অবাধ্য টান—ছিঁড়তে চাওয়া ডোর।নাটাই যখন দিচ্ছে ঝাপটাবুকের পাঁজোরজুড়ে,আমি তখন হচ্ছি যে ছাইতোমার মেঘের পুরে।উথালপাথাল হাওয়ার তোড়েউড়ে যাই দিশাহীন,তোমার মায়ায় বন্দি হয়েওআমি দুরন্ত স্বাধীন।গুটিয়ে নিও না নাটাইখানি,পর করো না ঘুড়ি;তোমার টানেই…


