Ri Hossain's Poetry

সাইক্লোন

এক ঝাপটা বাতাস হয়েতোমায় ছোঁয়ার পরআমার ভেতর উন্মাদনায়লণ্ডভণ্ড ঝড়…সেই ঝড়ে আজ ভেঙেছে ঘরউড়ছে স্মৃতির ধুলো,হৃদয় জুড়ে আছড়ে পড়েপুরোনো মেঘগুলো…শান্ত হওয়ার সাধ্য কোথায়?তুফান ভীষণ ভারী,তোমার জন্যেই বইছে বাতাসবসত ভিটা ছাড়ি…হৃদয় জুড়ে সাইক্লোনেরঅশান্ত এই টানে,কেমন করে শান্ত হবে—তুমি ছাড়া কে জানে?

Read Full News