ভেসনা এম. পেত্রোভিচ

সুচিন্তা

মূল কবি: ভেসনা এম. পেত্রোভিচ (সার্বিয়া) ভাবানুবাদ : রি হোসাইন Bangladesh সুচিন্তা, তুমি ছড়িয়ে যাও—প্রতিটি ঘরে, বাজারে, ধর্মশালায়,সবখানে, সম্পূর্ণ গ্রহে…সাথে করে নিয়ে যাও সুখ, শান্তিআর একগুচ্ছ ভালোবাসা।চুলে একটি ঘাসফুল গুঁজেহেসে হেসে ভাসিয়ে দাও রাস্তাঘাট,যেন পায়ের কোমল পদচিহ্নেএঁকে যায় বাসন্তী আল্পনা।পৃথিবীর প্রতিটি প্রাণীনিঃশ্বাস নিক তোমার সুবাসে,তারপর, খুশি হয়ে যাক;হেসে হেসে গড়িয়ে মাড়িয়ে যাক যুদ্ধ,পাষাণেরও মন ভালো…

Read Full News