বৃহস্পতিবার
ব্যাস্ত নির্জনতা থমকে যায় শহুরে বিকেলেশূন্যতা উথলিয়ে ঝড়ের আয়োজনদিগন্ত ঢাকা পড়ে গেছে কংক্রিট দেয়ালেঅদ্ভুত অসময়; ক্লান্ত ফেরার সময়লুটপাট হয়ে যায় বৃহস্পতিবার…এরি মাঝে গভীর মনোযোগ দিয়ে দেখিচোখ বুজে মনচোখ দিয়ে দেখি,গোধূলির সূর্যটা যেন লাল শাড়ি পরেদেখতেই থাকি, যেন ফিরতেছো ঘরেসাধ হয়, নাম ধরে তোমাকে ডাকার…©রি হোসাইন


