আমি যখন বুঝতে পারলাম—
তোমার সাথে কথা বলার সময়
আমাকে ভাবতে হবে...
তখন আমি গাছ হতে চাইলাম;
যার কোনো শব্দ নেই,
কিন্তু কী বিস্ময়করভাবে
তোমাকে জড়িয়ে জাপ্টে রাখা যেত
সুশীতল ছায়ার আলিঙ্গনে!
তারপর; আমি যদি গাছ হই,
আমার পাতা ঝরার শব্দেও
তুমি কি বিব্রত হবে?
কিংবা নদী হয়ে গেলে,
জলের কলকল শব্দে
বিক্ষিপ্ত হয়ে যাবে তোমার মন?
তোমার সাথে কথা বলার সময়
আমি ভাবব কী করে?
আমার ভাবনাযন্ত্র কি তখন বৃক্ষের মতো নয়?
আমার মননে মগজে কি নদী বয়ে যায় না?
© রি হোসাইন
তোমার সাথে কথা বলার সময়
Ri Hossain's Poetry


