লালের কথা

Ri Hossain's Poetry Ri Hossain's Poetry
লালে আমি অন্ধ হয়ে অন্ধকারে,
লালে আমি লালায়িত পশুর মতো।
লালে আমার অ্যালার্জি হয়—

লালে তুমি আগুনলাগা বসন্তকাল,
তোমার লালে বিষ্ফোরিত আমার সকাল।
এতেই আমার লতায়-পাতায় বসন্ত পায়।

লাল নেশাতে আমায় টানে মহাপ্রলয়,
লালেই জীবন পায় যে নতুন উদ্দীপনা হয়,
লাল ফাগুনেই হোক যে আমার তোমাকে জয়।