Ri Hossain's Poetry

সমঝোতা

প্রকাশ হয়ে যাবে অন্ধকার…আমাদের ঠোঁটে লেগে থাকা নিষিদ্ধ অসুখ—মহামারির মতো ছড়িয়ে-ছিটিয়ে যাবে;চলো তার আগেই লুকিয়ে ফেলি বিশুদ্ধ পাপ।পরিপাটি নগ্নতা আমাদের গ্রাস করে নেবে,পার্থিব নিয়মের বাইরে আড়াল খুঁজবে আলো;মৌনতার অজুহাতে অস্তিত্ব থমকে দাঁড়াবে—তার আগেই ভালোবেসে ফেলা ভালো।চলো তার আগেই ভালোবেসে ফেলি…চলো নগ্ন ইতিহাসের মুখোশ খুলে ফেলি।©রি হোসাইন

Read More
Εύα Πετροπούλου

প্রথম দিনের মতোই

প্রথম দিনের মতোইমূল কবিতাঃ ইভা লিয়ানু পেট্রোপুলুআমার হৃদয় তোমার হৃদয়ফিসফিসিয়ে কথা কয়যেন অনেক দিনের পরিচয়আজ রাতে তোমার হৃদয়আমার আত্মায় মিশে যায়কি ভালোবাসা! সম্পুর্ণতাযত্নে, আর শ্রদ্ধায়আজ রাতে তোমার হৃদয়উজাড় প্রেমে রহস্যময় নি:শ্বাসে বিশ্বাস জন্মায়…তোমার হৃদয়শিশুর মতো স্পর্শ করে আমার হৃদয় তোমার হৃদয়পরিপূর্ণ জ্ঞান আর দূরদর্শীতায়…তুমি একটা হীরাআর খুঁজে পেতে তোমায় আমাকে চড়তে হলোদুরন্ত আগ্নেয়গিরির চুড়ায় ©®ইভা…

Read More