Ri Hossain's Poetry

ভিতর

ঘর পুড়ছে, মন পুড়ছেপুড়ছে নদীর জল,অশ্রুজলে কাতর হলোআকাশ ছলছল।দাহন শেষে ছাই উড়ছেস্মৃতির আঙিনায়,পুড়ছে সময়, পুড়ছে শহরতোমার প্রতীক্ষায়।পুড়ছে স্বপ্ন, পুড়ছে আশাহৃদয় পুড়ছে একা,দগ্ধ মাটির গন্ধে মাখাএকটু তোমার দেখা।জ্বলছে দহন বুকের ভিতরনীলচে আগুনের শিখা,আড়াল হতে দেখতেছ কিআমার বিরহ-লিখা?শূন্য ঘাটে একলা নৌকাঅপেক্ষা তার সার,পুড়তে পুড়তে হচ্ছে খাকভিতরটা বারবার।

Read Full News