ভিতর

Ri Hossain's Poetry Ri Hossain's Poetry
ঘর পুড়ছে, মন পুড়ছে
পুড়ছে নদীর জল,
অশ্রুজলে কাতর হলো
আকাশ ছলছল।

দাহন শেষে ছাই উড়ছে
স্মৃতির আঙিনায়,
পুড়ছে সময়, পুড়ছে শহর
তোমার প্রতীক্ষায়।

পুড়ছে স্বপ্ন, পুড়ছে আশা
হৃদয় পুড়ছে একা,
দগ্ধ মাটির গন্ধে মাখা
একটু তোমার দেখা।

জ্বলছে দহন বুকের ভিতর
নীলচে আগুনের শিখা,
আড়াল হতে দেখতেছ কি
আমার বিরহ-লিখা?

শূন্য ঘাটে একলা নৌকা
অপেক্ষা তার সার,
পুড়তে পুড়তে হচ্ছে খাক
ভিতরটা বারবার।