আমাদের গল্পগুলো গতানুগতিক
প্রতিদিন আর সবার মতোই,
যেমনটা থাকে একটা আলমারিতে
অগোছালো, জবুথবু জামার পাশে
কত কাল আগের ঈদের চাঁদ রাতে কেনা
জামাটা, তুলে-রাখা বেড়াতে যাওয়ার।
আমাদের গল্পগুলো সেরকম,
সবার মতোই ভিন্ন করে রাখা এবং নিখুঁত স্মৃতিকাতর।
আমাদের গল্পের ভিতর বাস করে
গতানুগতিক অভিমান, না-ফেরা
জমিয়ে রাখা দুঃখ, দুঃখতর...
Copyright - Ri Hossain
আমাদের গল্পগুলো
আমাদের গল্পগুলি


