তিস্তার ধারাপাত

tistar-dharapat tistar-dharapat

ফিরে যাও নদীর কাছে
এই মুহূর্তে তার কিছু অশ্রু দরকার
অনেক শুষ্কতা সয়ে, শূন্যতা বয়ে বয়ে
নদীর বিলাপ, বন্ধ করা দমে কদমে কদমে
বালুচরে, হয়ে যাও বৃষ্টিপাত...!!!

ওপারেও দিও দৃষ্টি,
যেখানে হয়তোবা যুদ্ধের হাঁক ডাক....
হলে হোক, চাই না; তবুও হয় যদি রক্তপাত
হে প্রিয়, উদ্ধার করে নিও, তিস্তার ধারাপাত...

©রি হোসাইন

Leave a Reply