থেকে যাওয়াটাই না থাকা...
না থাকলেই থেকে যেতাম
আলাদা করে রাখা প্লেটে, গ্লাসে,
আলমারির মাঝখানের তাকে,
জড়জড়ে নকশি কাঁথায়,
বিছানায়, চড়ুই পাখির বাসায়...
না থাকলেই থেকে যেতাম
জুম্মার জায়নামাজে, ফ্রিজের ইলিশে,
জলপাই আচারের ঘ্রাণে,
জবজবে বর্ষায় হারিয়ে ফেলা ছাতায়...
অথচ, এই যে আছি— কী এক বিস্তীর্ণ না থাকায়...!!!
©রি হোসাইন
বিস্তীর্ণ না থাকা
bistrno-na-thaka


