ছায়ার অসুখ

chayar-osukh chayar-osukh

আমার ছায়াটির আজ যে অসুখ ধরা পড়েছে
ডাক্তার বলেছেন অতি শীঘ্রই তার মৃত্যু হবে।

ছায়াটি কেবল বড় হচ্ছে, এবং
বহু আগেই সে আমাকে ছাড়িয়ে গেছে।
আমি ঠিক বুঝতে পারছি না কী করতে হবে।
ছায়াটি নাই হয়ে গেলে
ঠিক কেমন হবে আমার চলাচল?

ডাক্তার বলেছেন
একটা অন্ধকার নিয়ে না চললে
আমি নিজেই ডুবে যাবো অন্ধকারে।
অথচ, এখনো এটা বড় হচ্ছে
অথবা, বুড়ো হচ্ছে?
আমি ঠিক জানি না, ছায়াহীন মানুষ কতটা অচল?

আমি আমার ছায়ার শিয়রে দাঁড়িয়ে
ছায়াটি বড় হতে হতে
আমাকে গ্রাস করে নেয় অন্ধকার।

কেউ নেই কোথাও আলো হাতে দাঁড়িয়ে।
মৃত্যু হয়ে গেছে ছায়ার।
আমাকে ঘিরে ফেলেছে অসীম আঁধার।

©Ri Hossain

Leave a Reply