এসো, এবার নতুন করে কথা বলি;
তীব্র ক্ষুধা ভুলিয়ে দেবো কথায় কথায়,
নতুন কথায়...
আর প্রেম নয়, স্বাধীনতা নয়, বিক্ষোভ নয়;
বন্দি হবো, বন্দিত্বে আশা রাখো।
শীত-বসন্ত, বর্ষাও নয়, নতুন ঋতু;
যৌবন আর জরার খবর আর নেবো না;
কথা হবে অমরত্বের;
এবার হবে নতুন কিছু, নতুন ভাষায়...
এসো, এবার নতুন একটা স্বপ্ন দেখি; নতুন রঙের...
কথায় কথায় ব্যথা ভুলবে ভুল পৃথিবী,
তুমি-আমি ভুলের মানুষ;
সেই কথাটা ভুলেই যাবো;
নতুনত্বের নতুনতায়...
এসো, এবার নতুন শেষের গল্প লিখি।
© রি হোসাইন
New Words
Let's speak anew,
In words so true,
Forget the hunger's sting,
With new words, let us sing.
No love, no freedom's plea,
No protests, wild and free,
In bondage, hope shall stay,
Where new seasons hold sway.
No winter, spring, or rain,
No youth, no age's pain,
Immortality's tale we'll tell,
In a language, new and well.
Let's dream a dream,
A vibrant, new gleam,
Where pain, in words, takes flight,
From this world, wrong and tight.
We, flawed souls, shall forget,
In newness, our new set,
Let's write a tale,
Where endings never fail.
© Ri Hossain