Ri Hossain's Poetry

আমার আত্মহত্যা চুরি হয়ে গেছে

♥উদ্দেশ্যহীন হাঁটতে হাঁটতেআমার একটি আত্মহত্যা চুরি হয়ে গেছে।একটা কাক অথবা কুকুর—হতে পারে বিড়ালটিও,এদের মধ্যেই কেউআমার আত্মহত্যাটি চুরি করেলুকিয়ে রেখেছে ঝরা পাতার স্তূপে;কিংবা একটা বিধ্বস্ত বাছুরডাস্টবিনের ময়লার সাথে ওটাও গিলেছে।আমি আত্মহত্যাটি খোঁজার জন্যহাঁটতে হাঁটতে খুঁজে বেড়াই বেয়াড়া বাছুর,বিড়াল, কুকুর এবং কাক।মনে হয়, এদের খোঁজার জন্যইবেঁচে থাকা উচিত…©Ri Hossain My Suicide Has Been StolenWhile walking aimlessly,A suicide…

Read Full News
Ri Hossain's Poetry

তুমি লজ্জায় পড়ে যাবে!

তুমি লজ্জায় পড়ে যাবে!তোমার প্রতিপক্ষ তুমিই,তোমার ভাই, বোন, সন্তান আর আত্মীয়…তুমি যাদের পক্ষ নিয়েছো তাদের তুমি জানোতুমি মিথ্যাকে জানো…তবুও এখনো যদি লজ্জা না হয় তোমার!ধোঁকাবাজ তুমি, ঠকিয়ে যাচ্ছো নিজেকে,তোমার আত্মা তোমাকে ক্ষমা করবে না, আমি জানি…একদিন তোমারও লজ্জা হবেলজ্জা হবে নিঃশ্বাস নিতে…!বৃষ্টিতে ভিজতে, গাছের ছায়ায়, পাখিদের কাছেতোমার সন্তান যখন তোমার দিকে তাকাবেলজ্জা হবে তোমার…গান গাইতে,…

Read Full News
Ri Hossain's Poetry

উত্তর

উত্তরআমি আমার লাশের কাছে প্রশ্ন করলামকিভাবে প্রতিশোধ নিবে?বললাম,আমার আত্মা মিছিলে মশাল হবে,বিপ্লবী পাটকেল আরলাল সবুজের পতাকা বাঁধা লাঠি!প্রতিশোধ নিবে আমার চোখ,এক দৃষ্টিতে চেয়ে থাকবে হত্যাকারীর চোখে,ভয়ংকর শীতল…আমার রক্তভাসিয়ে দেবে স্বৈরাচারের পায়ের তলার মাটি…© রি হোসাইন ২৪ জুলাই ২০২৪ এ লেখা – তখন কবিতা লেখার সময় ছিলো খুবই কম। রাজপথে আর আসুস্থ অবস্থায় বিছানাতেই বেশী থাকতে…

Read Full News
আর কোন দাবী নেই

আর কোনো দাবি নেই

আর কোনো দাবি নেইআর কোনো দাবি নেই… প্রেমের।এইসব দাবিদাওয়ার যন্ত্রণা অনেক…কেবল দাবির মূল্যেইনিজেকে নিজেই মূল্যায়িত করা হয়ে যায়…এমনকি বোঝা যায় না, এটা কতটুকু অবমূল্যায়িত।তার চেয়ে বরং সস্তা হওয়ার আরও উপায় আছে,এই যেমন ঝুম বৃষ্টিতে ভেজা; সমস্ত ঘাম ধুয়ে যাবে…দাবির মিছিলে যেগুলো ঝরে পড়ার অপেক্ষায় থাকে।কিছুক্ষণ চড়ুই পাখির সাথে আলাপ জুড়ে দেওয়াও যায়এতে নাকি মস্তিষ্কের ডোপামিন…

Read Full News
বয়স

বয়স

বয়সবিষণ্ন জড়তা জড়িয়েযতক্ষণ ছুঁয়ে থাকা যায়,তারচেয়েও অধিক অধিকারপরিযায়ী রাতে, বিছানাতেহাহাকার ছিঁড়েছুঁড়ে ছড়ায়শক্তির সবটুকু ব্যয় সময়কে ধরার।©Ri Hossain AgeClutching its melancholy inertia:The briefest span of time we hold the touchDemands a right far greater still—On the migratory night, upon the bed,A tearing anguish spills and spreads;All strength is spent to net the fleeing flight of time.©Ri…

Read Full News
In the Anklets' Rhythms of Life

নূপুরের যাপনে

নূপুরের যাপনেএখন শুধু নূপুরের শব্দ পাই,যেখানে-সেখানে, এখানে…ঘুমের ভিতরে অথবা জেগে থাকার ঘোরে,হাঁটতে হাঁটতে কোলাহলে আরএকান্ত অবসরের নীরব গভীরে—এখন কেবল বিভোর হয়ে থাকিতোমার উজাড় শব্দের অনুরণনে।শব্দে শব্দে আকুল হয়ে যাই,ব্যাকুল প্রেমের স্বপ্ন ডানা মেলে,উড়ে যাব তুমি-নামের ঝড়ে।আমায় কেবল আগলে রেখো তুমিতোমার স্নিগ্ধ নূপুরের যাপনে…

Read Full News
মানুষেরা আমাকে প্রত্যাশা করেনা

মানুষেরা আমাকে প্রত্যাশা করে না

মানুষেরা আমাকে প্রত্যাশা করে নাআমার উচ্চারণ হয়তো চমকপ্রদ নয়আমার স্থূল-কায় শরীরের জন্যস্থান সংকুলান হয় না অনেক সভায়মানুষেরা আমাকে প্রত্যাশা করে নাআমার নিমন্ত্রণের দিনে তাদের অনেক ব্যস্ততাতারা উৎসব আর আয়োজনে ভরা থাকেসম্ভবত আমার ভালোবাসা পর্যাপ্ত নয় এসব থেকে।ভালোবাসা ভাগ হয়ে যেতে পারে,সে উৎকণ্ঠায় আমার ছাদও ভারী হয়ে থাকে।এইসব বাদ দিয়েযখন বারান্দায় যাই,আমাকে ঘিরে ধরে একঝাঁক চড়ুই।কতদিন…

Read Full News
An endless face-off

অন্তহীন

অন্তহীনমনে করো,আমি একটা আয়না,তুমি আরেকটা আয়না,মুখোমুখি অথবা বিপরীতে—ঠিক যতটা দূরে যেতে চাই, ততটাই গভীরে ঢুকি…এ এক চিরন্তন যাপন,এ এক অন্তহীন মুখোমুখি… An endless face-offImagine,I am a mirror,You are another mirror,Facing each other, or opposite.Just as far as I want to go; I enter so deep…This is an eternal living,This is an endless face-off…©Ri Hossain

Read Full News
Rebirth

পুনর্জন্ম

পুনর্জন্মচলো নতুন করে জন্মাই,নতুন করে হাঁটি, বসি, দৌড়াই,নতুন উচ্চারণে হাসি।যখন শব্দের অস্তিত্ব ছিল না,তখন যেভাবে কথা বলা হতো,চলো সে ভাষায় কথা বলি…অন্যরকম যৌবনে এসো,অদ্ভুত ভালোবাসা বাসি।তারপর -চলো সৃষ্টি করি নতুন অভিধান….নতুন বসন্ত আর বর্ষার সংবিধান।চলো গড়ে ফেলি প্রেম,প্রেমআর প্রেম।তারপর……সৃষ্টি করি নতুন এক প্রাগৈতিহাসিক প্রজন্ম।চলো, ভুলে যাই বর্তমান, অতীত এবং সবকিছুই,কিংবা মরে যাই।তারপর…..চলো নতুন করে জন্মাই…..©…

Read Full News

উপসংহার

উপসংহারআমাদের আর দেখা হবে না,তার আগেই মৃত্যু হয়ে যাবে,এমনকি মৃত্যুর পরেও আমরা মিলিত হব না,আমাকে জাহান্নামে রাখা হলেও।তোমার জন্য যে জাহান্নাম বরাদ্দ হবে,সেটা বেহেশতই বটে,তুমি প্রেম বোঝোনি…বুঝেছো শরীর, করেছো সংসার।শুনেছি সংসার করলে কোনো পাপ হয় না,হাঁসের পালকে যেমন পানি ধরে না,তেমনি আজীবন মিথ্যা সঙ্গম করেওসংসার করলে পাপ ধরে না।তাই তুমি বেহেশতেই যাবে,কিন্তু প্রেমিক পাবে না…আর…

Read Full News