মড়কের মাস
সেপ্টেম্বর মাস অনেক বড়
এ মাসেই আশ্বিন মাস শুরু হয়
যে সময় মানুষের মড়ক লাগে...।
আমার বাবা, দাদা,
দাদী এমনকি নানাও..
মারা গেছেন আশ্বিন মাসে
সেপ্টেম্বর মাস সত্যিই অনেক বড়
শরতের ছায়াহীন রোদ
স্বচ্ছ যাদুকাটা নদী
একটা ঘোরলাগা পূর্ণিমা
এ মাসেই মৃত্যুরা মধুর
এবং অপেক্ষাও
অনেক বড়...!
©Ri Hossain
The Month of Passing
September, a month so vast and deep,
When Ashwin awakens from its sleep,
Bringing forth a human epidemic,
A plague on hearts, a tragic rhythmic beat.
My father, my grandpa,
My grandmother, even my grandfather too,
All succumbed in Ashwin's dark embrace,
September, truly immense in its mournful space.
The sunless light of autumn's day,
The river, clear and magic-laced,
A moon that casts a spell, a lunar grace.
In this month, deaths feel strangely sweet,
And the waiting, too, is incomplete,
A vastness that time cannot defeat.
©Ri Hossain