bistrno-na-thaka

বিস্তীর্ণ না থাকা

থেকে যাওয়াটাই না থাকা…না থাকলেই থেকে যেতাম আলাদা করে রাখা প্লেটে, গ্লাসে,আলমারির মাঝখানের তাকে,জড়জড়ে নকশি কাঁথায়,বিছানায়, চড়ুই পাখির বাসায়… না থাকলেই থেকে যেতাম জুম্মার জায়নামাজে, ফ্রিজের ইলিশে, জলপাই আচারের ঘ্রাণে, জবজবে বর্ষায় হারিয়ে ফেলা ছাতায়… অথচ, এই যে আছি— কী এক বিস্তীর্ণ না থাকায়…!!! ©রি হোসাইন

Read Full News
chayar-osukh

ছায়ার অসুখ

আমার ছায়াটির আজ যে অসুখ ধরা পড়েছেডাক্তার বলেছেন অতি শীঘ্রই তার মৃত্যু হবে।ছায়াটি কেবল বড় হচ্ছে, এবংবহু আগেই সে আমাকে ছাড়িয়ে গেছে।আমি ঠিক বুঝতে পারছি না কী করতে হবে।ছায়াটি নাই হয়ে গেলেঠিক কেমন হবে আমার চলাচল?ডাক্তার বলেছেনএকটা অন্ধকার নিয়ে না চললেআমি নিজেই ডুবে যাবো অন্ধকারে।অথচ, এখনো এটা বড় হচ্ছেঅথবা, বুড়ো হচ্ছে?আমি ঠিক জানি না, ছায়াহীন…

Read Full News
samiyana

সামিয়ানা

আমাকে জোড়াতালি দিয়ে টাঙিয়ে রেখেছোওপারে অন্ধকার, কুয়াশা, উল্কাবৃষ্টিওপারে না-থাকার দেশ, আস্ত আকাশআমাকে ভাঁজ করে শিথানে নিয়েছোআমাকে জড়িয়ে-মুড়িয়ে ঘুমিয়ে থেকেছো তার উষ্ণতাতেই সয়ে গেছি সব ঠান্ডা বাতাস©Ri Hossain

Read Full News