Ri Hossain's Poetry

বাড়ি

শৈশব থেকেই ভ্রাম্যমাণ জীবন যাপন করি,এর মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্ন আমাকে শুনতে হতো—তা হলো, “কোথায় তোমার বাড়ি?”আমার উত্তর ছিল একেক সময় একেকটা;কখনো বিক্রমপুর, সান্তাহার,কখনো শ্রীমঙ্গল অথবা রংপুর।শৈশব থেকেই ভ্রাম্যমাণ জীবন যাপন করি;ঠিকানা হারানো এই দীর্ঘ পথ চলায়—স্টেশন বদলায়, বদলায় আত্মীয়তার রঙ,বদলে যায় পরিচিত মানুষের মুখ,মানচিত্রের দাগগুলো ঝাপসা হয়ে আসে।শুধু বদলায় না চিরচেনা আঁচলের ছায়া,যেখানে…

Read Full News
Ri Hossain's Poetry

আমাদের দেখা হয়নি

আমাদের দেখা হয়নি এখনো,একসাথে যুদ্ধে যাবার কথা ছিল;অথচ, তুমি একাই যুদ্ধে গেলে আমারই প্রতিপক্ষ হয়ে।তবুও আমাদের দেখা হয়নি এখনো,কেননা আমি যুদ্ধে যাইনি।একটি কালো বিড়াল আমার পথ আগলে রেখেছিল,টিয়াপাখির আন্দোলনের মুখে পড়েআমি প্রত্যাহার করে নিয়েছি আমার অস্ত্র।আমাকে দলে ভিড়িয়ে নিয়েছে শিশুকাঠের গাছেরা—রোদেও যাদের ছায়া পড়ে ঝিরিঝিরি বৃষ্টির মতো।সেখানে বাতাসের শব্দে কোনো হাহাকার নেই,আছে কেবল রোদ, বাতাস…

Read Full News
Ri Hossain's Poetry

সমঝোতা

প্রকাশ হয়ে যাবে অন্ধকার…আমাদের ঠোঁটে লেগে থাকা নিষিদ্ধ অসুখ—মহামারির মতো ছড়িয়ে-ছিটিয়ে যাবে;চলো তার আগেই লুকিয়ে ফেলি বিশুদ্ধ পাপ।পরিপাটি নগ্নতা আমাদের গ্রাস করে নেবে,পার্থিব নিয়মের বাইরে আড়াল খুঁজবে আলো;মৌনতার অজুহাতে অস্তিত্ব থমকে দাঁড়াবে—তার আগেই ভালোবেসে ফেলা ভালো।চলো তার আগেই ভালোবেসে ফেলি…চলো নগ্ন ইতিহাসের মুখোশ খুলে ফেলি।©রি হোসাইন

Read Full News
Ri Hossain's Poetry

ভিতর

ঘর পুড়ছে, মন পুড়ছেপুড়ছে নদীর জল,অশ্রুজলে কাতর হলোআকাশ ছলছল।দাহন শেষে ছাই উড়ছেস্মৃতির আঙিনায়,পুড়ছে সময়, পুড়ছে শহরতোমার প্রতীক্ষায়।পুড়ছে স্বপ্ন, পুড়ছে আশাহৃদয় পুড়ছে একা,দগ্ধ মাটির গন্ধে মাখাএকটু তোমার দেখা।জ্বলছে দহন বুকের ভিতরনীলচে আগুনের শিখা,আড়াল হতে দেখতেছ কিআমার বিরহ-লিখা?শূন্য ঘাটে একলা নৌকাঅপেক্ষা তার সার,পুড়তে পুড়তে হচ্ছে খাকভিতরটা বারবার।

Read Full News
Ri Hossain's Poetry

মাতাল ওড়াউড়ি

তুমি তুখোড় উড়াও ঘুড়ি,একটা স্বপ্নমাখা ঘুড়ি;তোমার ঘুড়ির আমি একটা—এক মাতাল ওড়াউড়ি।আকাশজুড়ে তোমার হাতেরনিপুণ টানের খেলা,আমি কেবল ছন্দ খুঁজিসারা বিকালবেলা।নেশার মতো আকাশজুড়েচক্রাকার ওই ঘোর,আমি তো এক অবাধ্য টান—ছিঁড়তে চাওয়া ডোর।নাটাই যখন দিচ্ছে ঝাপটাবুকের পাঁজোরজুড়ে,আমি তখন হচ্ছি যে ছাইতোমার মেঘের পুরে।উথালপাথাল হাওয়ার তোড়েউড়ে যাই দিশাহীন,তোমার মায়ায় বন্দি হয়েওআমি দুরন্ত স্বাধীন।গুটিয়ে নিও না নাটাইখানি,পর করো না ঘুড়ি;তোমার টানেই…

Read Full News
Ri Hossain's Poetry

তোমাকে সামনে পেলে

তোমাকে সামনে পেলে,আমি কী করব?ধরে নাও ফুটপাতের চায়ের দোকানে,এক কাপ চায়ের চুমুক,হঠাৎ সামনে পড়লে তুমি…সে কি চুম্বন হয়ে যাবে তোমার ঠোঁটে?অথবা,৬ নম্বর বাসে, পেছনের সিটের এক কোণায়হাঁটু জোড়া ভাঁজ করে সামনের সিটে ঠেকিয়েঠিক বসা নয়, আটকে আছি… এমন সময়তুমি পেছনের দরজা দিয়ে উঠলে;আমি দাঁড়াতে পারব ভেঙেচুরে?কিংবাসবকিছু ছেড়েছুড়ে চলে যাচ্ছি দুবাই,কাজের সন্ধানে, ফ্রি ভিসায়, রঙিন স্বপ্ন…

Read Full News
Ri Hossain's Poetry

প্রলোভন

ডুবে যাওয়ার প্রলোভনেনদী, সমুদ্র, মহাসাগর…সাঁতার কেটে যাচ্ছি…গিলে খাচ্ছি নোনাজলতবুও হায়!ডুবে যাওয়ার প্রলোভনেকেবলই ভেসে বেড়াচ্ছি।

Read Full News
Ri Hossain's Poetry

সৈকতে

গভীর নীল আর লোনা বাতাসের ঘ্রাণে,তোমার ডাক মিলেমিশে একাকার সমুদ্রেরই গানে।বালুতে যে পায়ের চিহ্ন ঢেউয়ে গেছে আজ মুছে,হারানো সেই রংধনুটা, তোমার মনের ভেতরই আছে।দাঁড়িয়ে থেকো না একা একা ঐ বিষণ্ণ সৈকতেস্মৃতিরা আসুক ফিরে ফিরে এই উত্তাল ঝাপটাতেসমুদ্র তো ভোলে না কাউকে, সে বড় আপনজন,তোমার নামে সুর বেঁধেছে তার প্রতিটি স্পন্দন।

Read Full News
Ri Hossain's Poetry

লালের কথা

লালে আমি অন্ধ হয়ে অন্ধকারে,লালে আমি লালায়িত পশুর মতো।লালে আমার অ্যালার্জি হয়—লালে তুমি আগুনলাগা বসন্তকাল,তোমার লালে বিষ্ফোরিত আমার সকাল।এতেই আমার লতায়-পাতায় বসন্ত পায়।লাল নেশাতে আমায় টানে মহাপ্রলয়,লালেই জীবন পায় যে নতুন উদ্দীপনা হয়,লাল ফাগুনেই হোক যে আমার তোমাকে জয়।

Read Full News
Ri Hossain's Poetry

মহাজাগতিক

ঘুরেফিরে শুধু আমিতেই ফিরে আসি,মহাজাগতিক বিষণ্ণ শূন্যতা—আজন্ম জনম জন্মেও ভালোবাসি,তুমি ‘নাই’ দিয়ে তোমাকেই গড়ি সেথা।©রি হোসাইন

Read Full News