Ri Hossain's Poetry

সৈকতে

গভীর নীল আর লোনা বাতাসের ঘ্রাণে,তোমার ডাক মিলেমিশে একাকার সমুদ্রেরই গানে।বালুতে যে পায়ের চিহ্ন ঢেউয়ে গেছে আজ মুছে,হারানো সেই রংধনুটা, তোমার মনের ভেতরই আছে।দাঁড়িয়ে থেকো না একা একা ঐ বিষণ্ণ সৈকতেস্মৃতিরা আসুক ফিরে ফিরে এই উত্তাল ঝাপটাতেসমুদ্র তো ভোলে না কাউকে, সে বড় আপনজন,তোমার নামে সুর বেঁধেছে তার প্রতিটি স্পন্দন।

Read Full News
Ri Hossain's Poetry

লালের কথা

লালে আমি অন্ধ হয়ে অন্ধকারে,লালে আমি লালায়িত পশুর মতো।লালে আমার অ্যালার্জি হয়—লালে তুমি আগুনলাগা বসন্তকাল,তোমার লালে বিষ্ফোরিত আমার সকাল।এতেই আমার লতায়-পাতায় বসন্ত পায়।লাল নেশাতে আমায় টানে মহাপ্রলয়,লালেই জীবন পায় যে নতুন উদ্দীপনা হয়,লাল ফাগুনেই হোক যে আমার তোমাকে জয়।

Read Full News
Ri Hossain's Poetry

মহাজাগতিক

ঘুরেফিরে শুধু আমিতেই ফিরে আসি,মহাজাগতিক বিষণ্ণ শূন্যতা—আজন্ম জনম জন্মেও ভালোবাসি,তুমি ‘নাই’ দিয়ে তোমাকেই গড়ি সেথা।©রি হোসাইন

Read Full News
Ri Hossain's Poetry

লিলিথের পাঁজর

মনে করো, সবকিছু ধ্বংসের পর,আবার—ঈশ্বরের ইচ্ছে হলো মানুষ বানানোর।আবার শুরু হবে জীবন।আগের মতোই, আনা হলো পৃথিবীর মাটি;কিন্তু এবার ঈশ্বরের ভিন্ন ইচ্ছে হলো—এবার আর আদম নয়, সৃষ্টি করলেন শুধুই লিলিথ…ঈশ্বর এবার পক্ষ নিলেন নারীর;পৃথিবীর মাটি দিয়ে বানানো সেই লিলিথের জন্যই বানালেন স্বর্গ।তারপর,লিলিথের পাঁজরের হাড় থেকেবানালেন আদম…অথচ এবার কেউ নিক্ষিপ্ত হলো না পৃথিবীতে…পরাজিত হলো শয়তান।এইদিকে পরাজিত সামায়েলকিংবা…

Read Full News
Ri Hossain's Poetry

আবহমান

আবহমান♥তোমার তো জানাই আছে—একদিন সাম্যবাদও পুরোনো হয়ে যাবে,গোলাপের রং বদলাবে, হয়ে যাবে বেগুনি,বৈষম্য বিক্রি হবে সমতার মোড়কে।তুমি তো জানোই—একদিন চিরন্তনও শেষ হয়ে যাবে,ধ্বসে পড়বে নীতি-পাহাড়;অথচ, তুমি জানোই না—আমরা একটা অতীতে বসবাস করছি।একদিন তুমি খুঁজে পাবে প্রেম, অথচতুমি তো জানোই যে, তুমি জানো না—তোমার জন্য আমার এই প্রেম,সময়ের মতো; আবহমানএবং তার কোনো মহাকাশ নেই।তুমি জানো না—এ…

Read Full News
Ri Hossain's Poetry

ইশতেহার

আমি নির্বাচিত হলেআমার শহর থেকে নির্বাসিত হয়ে যাবে কবিরাঅথবা তারা ফেরিওয়ালা হয়ে যাবেঝাঁ চকচকে রাস্তায় তারা হাঁক দিয়ে যাবে প্রেমেরকিন্তু আলোকিত ঘরগুলো পরিপূর্ণ প্রেমেতাদের প্রত্যাখ্যান করবে। আমি জয়যুক্ত হলেপ্রয়োজনহীন করে দেব অফিস-আদালতব্যাংকের ক্যাশিয়ার টাকা দিতে চলে আসবে ড্রয়িং রুমেহেডলাইটে ছানি পড়ে যাবে বাস, মেট্রো, প্রাইভেট কারেরজয়ের আনন্দে শহরজুড়ে হবে ধুম বৃষ্টিসেই বৃষ্টিতে জয়গান গাইবে জিয়া…

Read Full News
Ri Hossain's Poetry

নতুন কথা

এসো, এবার নতুন করে কথা বলি;তীব্র ক্ষুধা ভুলিয়ে দেবো কথায় কথায়, নতুন কথায়…আর প্রেম নয়, স্বাধীনতা নয়, বিক্ষোভ নয়; বন্দি হবো, বন্দিত্বে আশা রাখো।শীত-বসন্ত, বর্ষাও নয়, নতুন ঋতু; যৌবন আর জরার খবর আর নেবো না; কথা হবে অমরত্বের; এবার হবে নতুন কিছু, নতুন ভাষায়…এসো, এবার নতুন একটা স্বপ্ন দেখি; নতুন রঙের…কথায় কথায় ব্যথা ভুলবে ভুল…

Read Full News
Ri Hossain's Poetry

তৃষ্ণা

প্রতিদিনই মারা যাচ্ছি ফোঁটা ফোঁটা পানির মতো, একদিন মৃত্যুও শেষ হয়ে যাবে…সেইদিন তোমার আর আমার তৃষ্ণা পাবে!© রি হোসাইন

Read Full News
Ri Hossain's Poetry

তোমার সাথে কথা বলার সময়

আমি যখন বুঝতে পারলাম—তোমার সাথে কথা বলার সময়আমাকে ভাবতে হবে…তখন আমি গাছ হতে চাইলাম;যার কোনো শব্দ নেই,কিন্তু কী বিস্ময়করভাবেতোমাকে জড়িয়ে জাপ্টে রাখা যেতসুশীতল ছায়ার আলিঙ্গনে!তারপর; আমি যদি গাছ হই,আমার পাতা ঝরার শব্দেওতুমি কি বিব্রত হবে?কিংবা নদী হয়ে গেলে,জলের কলকল শব্দেবিক্ষিপ্ত হয়ে যাবে তোমার মন?তোমার সাথে কথা বলার সময়আমি ভাবব কী করে?আমার ভাবনাযন্ত্র কি তখন বৃক্ষের…

Read Full News
Ri Hossain's Poetry

ট্রাক-সেল

এক ট্রাক বিভিন্ন রকম ক্ষুধা নিয়েপেন্টাগন, বার্মিংহাম প্রাসাদের বাইরেরেড স্কয়ার, শিতামাচি আর গুলশানেস্বল্পমূল্যে বিক্রি করবো ক্ষুধা। ট্রাকের পিছনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকবে ইলন মাস্ক,গৌতম আদানি, বারাক ওবামালাইনে দাঁড়ানো নিয়ে একচোট মারমার কাটকাটহয়ে যাবে পুতিন আর শি জিনপিং-এরএকটু পিছনে হাসিনার হাত ধরে মোদিদূর থেকে দৌড়ে আসছে বিশ্ব নেতারা,ইমানুয়েল ম্যাক্রোঁ, ট্রাম্প, শিনজো আবের আত্মা, সবাই…জাতিসংঘের মহাসচিব বিভ্রান্ত…

Read Full News